রাজশাহী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী কলেজের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজশাহী কলেজের আয়োজনে অনুষ্ঠানে নিউ গভ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী সহ অনেকে। আলোচনা শেষে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের লেখা গানে নৃত্য পরিবেশন করেন এবং সংগীত পরিবেশন করেনশিক্ষার্থীরা।