সোমবার, জুন ২২, ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

সোনার দেশ ডেস্ক ১৯ জুন ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৯ জুন ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৪ শিশু।


শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয় গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৩ শিশু। ফলে এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৬৯ জন। তাদের মধ্যে ৭৫ হাজার ১৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৭১ হাজার ৩৯৬ জন।


তথ্যসূত্র: রাইজিংবিডি