সোমবার, জুন ২২, ২০২৬

নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জুন ২০২৬ ১০:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ জুন ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায়  মতিহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী  অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার শিবপুর (শেখপাড়া) এলাকার মো: ইকবাল হোসেনের ছেলে মো: মাসুদ রানা (৪০) এবং রাজশাহী মহানগরীর পবা থানার বড় আমগাছী এলাকার মৃত কছির মন্ডলের ছেলে মো: হাসান (৪২)। (বর্তমানে কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় বসবাস করেন)।


বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর অনুমানিক সোয়া ১২টায় মতিহার থানার তালাইমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ১৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমানিক পৌনে ৭টার দিকে কাটাখালী থানার টাঙ্গন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানার দেহ তল্লাশি করে ২৪ গ্রাম হেরোইন এবং হাসানের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।