সোমবার, জুন ২২, ২০২৬

ভোলাহাটে দুপক্ষের সংঘর্ষ একজন নিহত। আটক একজন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
ভোলাহাটে দুপক্ষের সংঘর্ষ একজন নিহত। আটক একজন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে  একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের আরও অন্তত ৫ জন। শুক্রবার সকালে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।;

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আসাদুল হক (৪৫) মুশরীভুজা বটতলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। 

ওসি ও স্থানীয়রা জানান, নিহত আসাদুল হকের সঙ্গে একই গ্রামের ইলিয়াস আলীর পূর্ববিরোধ চলে আসছে।     সকাল সাড়ে ১০টার দিকে দুপক্ষের  সমর্থকরা  কথাকাটি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময়  গুরুতর আহত  আসাদুল হককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। 

সংঘর্ষের সময় অন্তত তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।