সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ২০ জুন ২০২৬ ১২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ২০ জুন ২০২৬ ১২:১১ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

শিবগঞ্জে সীমান্তে বিএসএফ কর্তৃক ২০ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার চেষ্টার ঘটনা বিজিবি  প্রতিরোধ করেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ১৭৭/২এস পিলার নং এলাকা দিয়ে।বর্তমানে তারা চৌকা সীমান্তে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। 

সরেজমিনে দেখা গেছে চৌকা সীমান্তে বর্তমানে বিজিবির সাথে শতাধিক মানুষ পুশইন প্রতিরোধ করতে সহযোগিতা করছে। ওপারে ভারতীয় বিএসএফ অবস্থান করছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুন) সকাল ছয়টার দিকে। সূত্রমতে, আজ শনিবার সকাল ছয়টার দিকে ভারতের সবদুলপুর ক্যাম্পের বি এস এফ সদস্য ২০ জন নারী-পুরুষ ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করলে চৌকা বিওপির বিজিবি সদস্যরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুশইন প্রতিরোধ করেন। 

চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলি জানান, পুশইন ঘটনার টের পেয়ে আমরা তা প্রতিরোধ করি।শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সকাল নয় টার দিকে ২০/২৫ জন বিএসএফ আবারো তাদেরকে পুশইন করার চেষ্টা করলে  বিজিবি ও বিএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ বিএসএফকে ধাওয়া করলে তারা পিছু হটে। এদিকে মহানন্দা বিজি্িবর ৫৯  ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী  হোয়াটস আ্যাপে ম্যাসেজে জানান যে চৌকা বিওপির সীমান্ত এলাকায় ২০ জনকে পুশইন করার চেষ্টার সংবাদ পেয়েছি। তাদেরকে জিরো লাইনে ভারতের অভ্যন্তরে প্রতিহত করেছে চৌকা বিওপির  বিজিবি সদস্যরা। আমি এখন ঘটনাস্থলে রওয়ানা দিবো।