সোমবার, জুন ২২, ২০২৬

চারঘাটে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন আবু সাইদ চাঁদ এমপি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ২০ জুন ২০২৬ ০২:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ২০ জুন ২০২৬ ০২:০৩ অপরাহ্ন
চারঘাটে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন আবু সাইদ চাঁদ এমপি

রাজশাহীর চারঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ টি ইউনিয়নে অসহায়, গরিব,  দুস্থদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন, ফ্যান, বাই-সাইকেল  ও সাংস্কৃতিক মালামাল তুলে দিলেন রাজশাহী- ৬ (চারঘাট- বাঘা) সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি।

চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সাংসদ সদস্য এমপি আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান,  উপজেলা মাধ্যমিক  একাডেমি সুপারভাইজার রাহিদুল ইসলাম, 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী, অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  সদস্য, চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও সাংবাদিকবৃন্দ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন এমপি আবু সাইদ চাঁদ।