গোদাগাড়ীতে ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
র্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী থানার চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহীগামী মহাসড়কে গোপালপুর নামক স্থানে অভিযান চালিয়ে ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো সিজার আহম্মেদ নয়ন (২৫) এবং আমরুল মৃধা (৫০)।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আসামীরা হেরোইন পরিবহনের কথা স্বীকার করে এবং নিজ হাতে লুঙ্গি উচু করে দেখানো দুই পায়ের রানে অভিনব কায়দায় কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় হেরোইন এর দুইটি প্যাকেট উদ্ধার করে।
মাদক কারবারীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।