দুর্গাপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
রাজশাহী দুর্গাপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৩ জুন উপজেলার দেবীপুর ঝোপদুয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। ক এঘটনায় স্থানীয় গ্রাম প্রধান ও বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও কোনো বিচার পাচ্ছে না ওই গৃহবধূ। বিচার না পাওয়া ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নেওয়ার দাবি করেন স্থানীয়দের কাছে।
গৃহবধূর স্বামী জানান, গত ১৩ জুন আনুমাণিক বেলা ১টার দিকে তার স্ত্রী মাঠ থেকে গরু ছাগল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এমন সময় রাস্তার মাঝখানে আলহাজ্ব অছিম এর আম বাগানের উপরে একই গ্রামের তসলেম আলীর ছেলে শাহাবুর তার স্ত্রীর পেছন থেকে এসে জড়িয়ে ধরে এবং টেনে হেঁচড়ে পাশেই একটি পান বরজে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। তাক্ষণিক তার স্ত্রী চেচামেচি করলে শাহাবুর তার স্ত্রীকে টাকার লোভ দেখায় এবং কাউকে বলতে নিষেধ করে। কিন্তু আমার স্ত্রী টাকার লোভে না পড়ে চিৎকার চেচামেচি করতে থাকলে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। একই দিনে তার অভিভাবককে জানানো হলে তারা কোন প্রকার কর্ণপাত করে না। ঘটনার তিন দিন পর তিনি শাহাবুরের পরিবারের কাছে এই ঘটনা জানার চেষ্টা করলে আবারো হুমকি দেয়। এমনকি সেই রাতে তার বাড়িতে এসে তার পরিবারকে মারধরের চেষ্টা করে ও বিভিন্ন ধরণের হুমকি দেয়।
তিনি আরো বলেন, শাহাবুর একজন লম্পট। এর আগেও এইরুপ ঘটনা ঘটিয়েছে এবং জরিমানাও দিয়েছে সে। এবিষয়ে অভিযুক্ত শাহাবুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে ২০ জুন (শনিবার) স্থানীয়দের সহযোগিতায় দুর্গাপুর থানায় মামলার প্রক্রিয়া করছেন বলে জানান ভিকটিমের স্বামী। তবে এবিষয়ে দুর্গাপুর থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।