৫৪ বছরেও এতো সুন্দর বাজেট হয়নি : হুইপ দুলু
নাটোরে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ,দেশের ইতিহাসে এতো সুন্দর বাজেট কখনও হয়নি দাবী। তাই এবারের বাজেট কোন বিলাসিতার বাজেট নয়। কৃষক, গরীব ও মেহনতি মানুষের জন্য বর্তমান সরকার সুন্দর একটি বাজেট উপস্থাপন করেছেন। যে বাজেটে সকল শ্রেণিপেশার মানুষর অধিকার ও ন্যায্যতার কথা বলা হয়েছে।
তিনি শনিবার (২০ জুন) দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, উপজেলা কৃষি অফিসার নিলীমা জাহান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
নাটোর সদর উপজেলায় ২০২৫-২৬ মৌসুমে পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে শীতকালীন ও গ্রীষ্মকালীন ২৭০জন চাষীকে পেঁয়াজ বীজ ও সার, দুই হাজার রোপা-আমন চাষীকে ৫কেজি বীজ ও ১০কেজি সার এবং লেবু চাষে উদ্বুদ্ধ করতে ৫টি করে ৭৭০জন চাষীকে লেবু গাছ প্রদান করা হয়।
এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার দোলুকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে ফিতা কেটে শীতকালীন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও ফলজ বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।