সিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা
নাটোরের সিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে লাইট হাউজ সফল চাষী প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আদেশ আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- কল সেন্টার ম্যানেজার সালমা খাতুন, কল সেন্টার এক্সিকিউটিভ আলমগীর রশিদ, ট্রেনিং এসোসিয়েট আব্দুল আউয়াল কাফি, ভলেন্টিয়ার ও কৃষকগণ।
সভায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয় এবং কল সেন্টারে ফোন দিয়ে কৃষি সমস্যা নারী সহিংসতার কোনো ঘটনা ঘটলে হটলাইন নাম্বারে ফোন দিতে বলা হয়।