মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২১ জুন ২০২৬ ১২:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২১ জুন ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রোববার (২১ জুন) রাত আনুমানিক ২৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল অভিযান চালিয়ে চারঘাট থানার মুক্তারপুর আম বাগানের মধ্য থেকে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

এ সময় মদবহনকারি চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।