মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ জুন ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ জুন ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা (বাংলা) প্রথম এবং বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

রোববার (২১ জুন) বিকেলে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক লতিফা হকের সভাপতিত্বে সংবধনা প্রদান অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার। 

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন  নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  মোঃ গোলাম মোস্তফা, সোনালী ব্যাংক নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফ হোসেন, ডা. কামাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক গোলাম হামিদ।