মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সিংগাইরে ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত লাশ

সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১২:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১২:২০ অপরাহ্ন
সিংগাইরে ঝোপে মিলল স্কুলছাত্রীর খণ্ডিত লাশ
মারিয়া। সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঝোপে পড়ে থাকা অবস্থায় মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২১ জুন) সন্ধ্যার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানা পুলিশ।

নিহত মারিয়া একই উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ান বাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। সে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ে মারিয়া ও দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী আলিফের সঙ্গে আপত্তিকর সম্পর্কের অভিযোগ ওঠে। পরে দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেয়।

ঘটনার পর মারিয়া বাড়িতে যায় এবং তার পর থেকে পরিবারের সদস্যরা তার (মারিয়া) সন্ধান পায় না। রোববার বিকেলের দিকে চান্দর নগর এলাকার ঝোপে লাশ পড়ে থাকতে দেখে থানায় জানায় জানানো হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে খণ্ডিত লাশ উদ্ধার করে। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বাংলানিউজ