সোমবার, জুন ২২, ২০২৬

বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ২২ জুন ২০২৬ ১২:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ২২ জুন ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত সহায়তা সমগ্রী-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। ক্ষুদ্র নৃ-গাষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানে উপজেলার ৩ গৃহিণীর মাঝে সেলাই মেশিন, ৫ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৩১ শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ কর াহয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা বিস্তার, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখরে। তাদের জীবনযাত্রার মানউন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।