তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামীকে পাবনা থেকে গ্রেফতার
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্প এর যৌথ আভিযানিক দল রোববার (২১ জুন) রাত সাড়ে ১১ টায় পাবনার চাটমোহর থানার গাইনগর বটতলা এলাকায় চালিয়ে াশশু ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। ধৃত আসামী আয়নাল খন্দকার (৫০) নাটোরের বড়াইগ্রাম থানার শ্রীরামপুরের মৃত রফিন খন্দকারের ছেলে।
মামলার প্রাথমিক তদন্তকালে জানা যায় যে, ১৮ জুন সকাল অনুমান ৮ টায় তিন বছরের শিশুকন্যা আইসক্রিম ক্রয়ের জন্য দোকানে যাওয়ার পথে আসামীর বাড়ির সামনে পৌছালে আসামি আয়নাল খন্দকার (৫০) এর সাথে দেখা হয়। এ সময় আসামি মোঃ আয়নাল খন্দকার (৫০) ভিকটিম শিশু কে জিজ্ঞাসা করে “কিরে কোথায় যাস? ভিকটিম শিশুটি বলে “আইসক্রিম কিনতে যাচ্ছি। তখন আসামি ধর্ষণের উদ্দেশ্যে ভিকটিম শিশুটির হাত আসামির এক হাত দিয়ে টেনে ধরে উপরের দিকে উচুঁ করে এবং আরেক হাতের আঙ্গুল দিয়ে ভিকটিম শিশুর যৌনাঙ্গে আঘাত করে মারাত্মক জখম করে। এতে শিশু আঘাত পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন চলে আসলে ঘটনাস্থল থেকে চলে যায় । পরবর্তীতে শিশু ভিকটিম কান্নারত অবস্থায় বাড়ি পৌছালে মা কান্নার কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম শিশুটি জানায় যে, আয়নাল দাদা আঙ্গুল দিয়ে (যৌনাঙ্গে) ব্যথা দিয়েছে।
তাৎক্ষণিক মা দেখেন যে তার মেয়ে শিশু ভিকটিমের যৌনাঙ্গ লালচে ফোলা মারাত্মক জখম। উক্ত ঘটনায় ভিকটিম শিশুর মা আসামীর বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানার মামলা নং-২৩, জিআর নং-১৩৩/২৬, তারিখ-১৯/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সং-৩) ৯(১) দায়ের করেন। মামলার পর পরই আসামী গা ঢাকা দেয়। ২১ জুন আসামীকে গ্রেফতার পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে নিজেকে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামীকে পাবনা সদর থানার মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।