মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সাঁথিয়ায় মসজিদে যাতায়াতের সড়ক বন্ধ করে দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি ২২ জুন ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি ২২ জুন ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
সাঁথিয়ায় মসজিদে যাতায়াতের সড়ক বন্ধ করে দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন



পাবনার সাঁথিয়ার করমজা ইউনিয়নের পুন্ডরিয়া পূর্বপাড়া গ্রামের পুরান জামে মসজিদের সভাপতি ও পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ¦ মাওলানা আব্দুল ওয়াদুদ এর বিরুদ্ধে মসজিদের যাতায়াতের সড়ক বন্ধ করে দেওয়া অভিযোগ এবং মসজিদের অর্থের গড়মিলের অপপ্রচারের প্রতিবাদে সোমবার (২২জুন)মসজিদের আঙিনায় সংবাদ সম্মেলন করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সমপূর্ণ মিথ্যা এবং বানোয়াট।মসজিদের অর্থে কোন গড়মিল করা হয়নি। মসজিদের টাকা স্থানীয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুই লাখ টাকা জমা রয়েছে।সে টাকা জমার যথাযথ রশিদ সংরক্ষিত আছে। চলমান দানের টাকা দিয়ে মসজিদের উন্নয়নে কাজ করা হচ্ছে,যা দৃশ্যমান।

এছাড়া যাতায়াতের সড়ক বন্ধের কথা বলা হয়েছে, সে জায়গা আমাদের নিজস্ব সম্পত্তি। আমাদের বাড়ির নিরাপত্তার স্বার্থে আমার ছোট ভাইয়ের নির্দেশে তার নিজস্ব জায়গায় বেড়া দেওয়া হয়েছে। কারণ আমাদের বাড়ির পাশে বিভিন্ন সময় বাইরের লোকজন এসে আড্ডা দেয় এবং ফলমুলসহ অনেক কিছুই চুরি করে নিয়ে যায়। ওই সড়ক ছাড়াও মসজিদের যাতায়াতের আরও অনেক সড়ক রয়েছে।  

তিনি আরও বলেন, মাওলানা সাখাওয়াত হোসেন বেলালী যে অপবাদ ও অপপ্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি একজন মিথ্যাবাদী। বিভিন্ন সময় সমাজে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, স্থানীয় আলহাজ আলী, মকবুল হোসেন, শফিকুল ব্যাপারিসহ আরও অনেকে।