বদলগাছীতে মোবাইল ফোনে কথা বলার সময় বজ্রপাতে নিহত এক
নওগাঁর বদলগাছী নাজিরপুর ছোট যমুনা নদীর ব্রিজের উপর মোবাইল ফোনে কথা বলার সময় আলাউদ্দিন নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। গ্রামবাসী জানান, রোববার সন্ধ্যায় আকাশ মেঘে ঢেকে যায় এবং প্রচুণ্ড গর্জন বিজলী চমকায়। এ সময় নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে আলাউদ্দিন বালুভরা হাটথেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিল।
নদীর ব্রিজের উপর এসে রেলিংয়ে হেলান দিয়ে মোবাইল ফোনে কথা বরছিল- এমন সময় বিকট শব্দে বজ্রপাত আঘাত হানে তার পিছনে। গুরুতর আহত অবস্থায় সে লুটিয়ে পড়ে ব্রিজের উপর। রক্তে রঞ্জিত হয় ব্রিজ। ব্রিজের রেলিং পর্যন্ত ভেঙ্গে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। কিছু পড়েই তার মৃত্যু হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।