মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পত্নীতলায় ১০টি ছাগল পেয়ে খুশি অসহায় পরিবার

পত্নীতলা প্রতিনিধি ২২ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২২ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
পত্নীতলায় ১০টি ছাগল পেয়ে খুশি অসহায় পরিবার

নওগাঁর পত্নীতলায় নুরমিশন বাংলাদেশ এর অর্থায়নে ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশপি প্রোগ্রাম- ডিএলপি প্রকল্পের আওতায় নজিপুর লুথারেন মিশন এর সহযোগিতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ১০টি অসহায় পরিবারের মাঝে ১০টি ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২২ জুন) বেলা ১টায় নজিপুর লুথারেন মিশন অফিস চত্বরে ছাগল পালন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এসময় উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের অফিসার ডা: আশিষ দেবনাথ, বিএনইএলসি এর সার্কেল চেয়ারম্যান নওগাঁ এর মানসি মুর্মু, নুরমিশন বাংলাদেশ এর পত্নীতলা উপজেলা এলাকার প্রজেক্ট সুপারভাইজার জেমস কিস্কু, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি সুবোধ উড়াও, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।


এসময় সুফলভোগী অসহায় পরিবারের সদস্যরা এমন মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান এবং সহযোগিতার অনুদান হিসেবে ছাগল পেয়ে খুশিতে কৃতজ্ঞতা স্বীকার করেন সংশ্লিষ্ট দায়িত্বশীল ও প্রজেক্ট কর্তৃপক্ষের নিকট।