মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রাত ৮টায় নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।


সভায় কার্যনির্বাহী কমিটির পরিচিতি, মনোনিত সদস্য নির্ধারণ, ব্যাংক হিসাব পরিচালনা, প্রশিক্ষণ রুম ব্যবহার, রক্ত কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়, যুব রেড ক্রিসেন্ট গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী, সদস্য ডাঃ মোঃ ওয়াসীম হোসেন, সদস্য এ্যাডভোকেট জমসেদ আলী, সদস্য সদিদ মোঃ সদরুল্লাহ, সদস্য প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান খান মুক্তা, সদস্য প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার শেখ কান্তা রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।