রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতির হাতে পরিচয়পত্র তুলে দিয়ে দীনেশ ত্রিবেদীর ‘মিশন’ শুরু

সোনার দেশ ডেস্ক ২৫ জুন ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ জুন ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন
রাষ্ট্রপতির হাতে পরিচয়পত্র তুলে দিয়ে দীনেশ ত্রিবেদীর ‘মিশন’ শুরু
ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের নতুন সন্ধিক্ষণে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করলেন তিনি।

এদিন দুপুরে তিনি বঙ্গভবনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পরিচয়পত্র পেশ করেন। রেওয়াজ অনুযায়ী তার আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয় বলে রাষ্ট্রপতি কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

তথ্যসূত্র: বিডিনিউজ