রবিবার, আগস্ট ২৩, ২০২৬

হঠাৎ মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

সোনার দেশ ডেস্ক ২৯ জুন ২০২৬ ১২:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ জুন ২০২৬ ১২:০৭ অপরাহ্ন
হঠাৎ মুন্সিগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ফাইল ছবি

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সকাল ৬টার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে তার।

তথ্যসূত্র: জাগোনিউজ