রবিবার, আগস্ট ২৩, ২০২৬

সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করবো: চিফ প্রসিকিউটর

সোনার দেশ ডেস্ক ৩০ জুন ২০২৬ ০৯:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ জুন ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করবো: চিফ প্রসিকিউটর
সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণার পর এ কথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, সাজা অপ্রতুল। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে অবশ্যই আপিল করা হবে।

এর আগে ২২ জুন রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। 

২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

৩৯ পৃষ্ঠার অভিযোগপত্রের সঙ্গে রয়েছে এক হাজার ৬৭৯ পৃষ্ঠার নথিপত্র।

এ ছাড়া রয়েছে তিনটি অডিও ও ছয়টি ভিডিও ডকুমেন্ট। এ মামলায় একমাত্র আসামি করা হয়েছে হাসানুল হক ইনুকে।

আটটি অভিযোগে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি, ১৪ দলীয় জোট সরকারের অংশীদার জাসদের সভাপতি হিসেবে তার ঊর্ধ্বতন অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা, প্ররোচনা, উসকানি ও সহায়তা এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলন দমনের নির্দেশনার পর ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ