রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পার্বতীপুর রেলওয়ে জংশনে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

পার্বতীপুর প্রতিনিধি ০১ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন জাতীয়
পার্বতীপুর প্রতিনিধি ০১ জুলাই ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
পার্বতীপুর রেলওয়ে জংশনে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১ টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের মুসাফিরখানা থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়।


পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,রেলওয়ে পুলিশ পার্বতীপুর রেলওয়ে জংশনের মুসাফিরখানা থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে তাঁর কোন পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তাঁর পরিচয় পাওয়া যায়। জানা যায়,সে কুড়িগ্রাম জেলা সদরের সওদাগরপাড়ার কছির উদ্দিনের কণ্যা লেবুন্নেছা (৭৩)।


এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।