রবিবার, আগস্ট ২৩, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

সোনার দেশ ডেস্ক ০২ জুলাই ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ জুলাই ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন
খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার
ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন। 

সফরসূচি অনুযায়ী, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরবেন। 

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন। 

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন