রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আসামি ধরতে গেলে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

সোনার দেশ ডেস্ক ০৪ জুলাই ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ জুলাই ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
আসামি ধরতে গেলে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
হামলায় আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। তাদের কুপিয়ে জখম করা হয়েছে। 


শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।


আহত পুলিশ সদস্যরা হলেন- সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল। আহত অপরজন হলেন পুলিশ সোর্স মাসুম মিয়া। তাদের মধ্যে মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 


আহত এসআই সুরুজ্জামান জানান, সাতভাইয়াপাড়া এলাকায় তিনি দুই কনস্টেবল নিয়ে এক আসামি ধরতে যান। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে জখম করেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন। 


তিনি জানান, তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের আসামি ধরতে অভিযান চালানো হয়। অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের  বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


তথ্যসূত্র: জাগোনিউজ