রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, একই পরিবারের ৩ জন নিহত

সোনার দেশ ডেস্ক ০৬ জুলাই ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ জুলাই ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, একই পরিবারের ৩ জন নিহত
রোহিঙ্গা ক্যাম্প/ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় টানা ভারি বৃষ্টিপাতের জেরে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একই পরিবারের শিশুসহ তিন সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সিদ্দিক আহমেদ বলেন, রাতে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসে রোহিঙ্গাদের কয়েকটি বসতঘরের ওপর মাটি চাপা পড়ে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। বর্তমানে উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।

তথ্যসূত্র: জাগোনিউজ