বুধবার, অক্টোবর ২১, ২০২৬

নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুলাই ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৬ জুলাই ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
নগরীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে  ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত ০৫ জুলাই রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে কাটাখালী থানার একটি টহল দল টাংগন দাড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানার টাংগন (পূর্বপাড়া) গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো: ওসমান গনি শুকটা (৪২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাটাখালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।