বুধবার, অক্টোবর ২১, ২০২৬

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৮ জন

সংবাদ বিজ্ঞপ্তি ১১ জুলাই ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ জুলাই ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৮ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের  বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। 

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ১১ জন এবং অন্যান্য মামলায়   ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।