শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাড়িতে লুটপাটের পর নারীকে গণধর্ষণ, কাঠের টুকরো ঢোকানো হল যৌনাঙ্গে!

সোনার দেশ ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০১:৩১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০১:৩১ অপরাহ্ন
বাড়িতে লুটপাটের পর নারীকে গণধর্ষণ, কাঠের টুকরো ঢোকানো হল যৌনাঙ্গে!
প্রতীকী ছবি।

ডাকাতি করতে এসে নারীকে দলগতধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের আলিরাজপুরে। শুধু তা-ই নয়, দলগতধর্ষণের পর নারীর যৌনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাতের ঘটনা।


আলিরাজপুরের পুলিশ সুপার রঘুবংশকুমার সিংহ জানিয়েছেন, বোরি থানার অন্তর্গত একটি গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। এক নারীর বাড়িতে শুক্রবার রাতে ৫-৬ জনের একটি ডাকাতদল জোর করে ঢুকে পড়ে। বাড়িতে তখন বছর চল্লিশের ওই নারী এবং তাঁর কন্যা ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ডাকাতদের মধ্যে দু’জন ওই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।


পুলিশ সূত্রে খবর, নারী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। তাঁকে এবং তাঁর কন্যাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তার পরই নারীর যৌনাঙ্গে কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়। ডাকাতেরা নারীর বাড়ি থেকে নগদ টাকা, সোনা এবং রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। শনিবার সকালে স্থানীয়রাই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।


পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, ডাকাতি করাই উদ্দেশ্য ছিল। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে সমস্ত নমুনা এবং তথ্য সংগ্রহ করেছেন। অভিযুক্তদের খোঁজে পুলিশের কয়েকটি দল গঠন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নারীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন