শনিবার, আগস্ট ২২, ২০২৬

জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হবে জাতীয় সংসদ চত্বরে

সোনার দেশ ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০২:০৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হবে জাতীয় সংসদ চত্বরে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডিতে ও দ্বিতীয় জানাজা  বিকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।


বিএনপির মিডিয়া সেল ও সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়, রবিবার (১২ জুলাই) বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা শেষে তাকে সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে।


বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজানের এই তথ্য নিশ্চিত করেছেন।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন