রাজশাহী বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে
রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই পাস করেছে। ২০২৫ সালে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৯টি। ২০২৪ সালে ছিল ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৯৮টি এবং ২০২০ সালে ৩০৮টি। সেক্ষেত্রে অবনতিই লক্ষ্য করা যাচ্ছে।
একইভাবে ২০২৬ সালে কোনো শিক্ষার্থীই পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি এবং ১ থেকে ৫০ শতাংশ পাস করা প্রতিষ্ঠান ১১টি। অথচ ২০২৫ সালে শূন্য বা ১-৫০ শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল না।