শনিবার, আগস্ট ২২, ২০২৬

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড

সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১০:০০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ আগস্ট ২০২৬ ১০:০০ অপরাহ্ন
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ছবি: এপি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দেশটির গৃহযুদ্ধের সময় সংঘটিত এসব অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 


২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনী দামেস্কের দিকে অগ্রসর হলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কোয় পালিয়ে যান আসাদ। চলতি বছর সাবেক সরকারের ব্যক্তিদের সশরীরে এবং অনুপস্থিতিতে বিচারের উদ্যোগ নেওয়া শুরু করার পর অন্তর্বর্তী কর্তৃপক্ষের আমলে আসাদের বিরুদ্ধে এটিই প্রথম রায়।


আদালত আসাদ সরকারের কর্মকর্তা আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। তিনি দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল এই দারা প্রদেশ।


সাবেক শাসক বাশার আল-আসাদের চাচাতো ভাই নাজিবকে গত বছরের জানুয়ারিতে গ্রেফতার করা হয়। আদালত তাকে হত্যা, ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মতো অপরাধে দোষী সাব্যস্ত করেন।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন