শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার জৈটাবটতলা গ্রাম থেকে এই সিরাপ উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারের পর কাউকে গ্রেফতার করতে পারেনি।  


সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, ডিবি পুলিশের অভিযানে দুইটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা রাস্তার উপর ফেলে রেখে অভিযুক্তরা একটি প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া দুইটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৪০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।