শনিবার, আগস্ট ২২, ২০২৬

মানবিক থেকে গোল্ডেন এ প্লাস সামিনের

নিজস্ব প্রতিবেদক ১১ আগস্ট ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১১ আগস্ট ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
মানবিক থেকে গোল্ডেন এ প্লাস সামিনের

রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সামিন ইয়াসার সাদাব ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেছে। মোট ১ হাজার ১৩১ নম্বর পেয়ে সে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।


সামিন ইয়াসার সাদাবের এমন সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই অর্জনকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।


সামিনের বাবা সারওয়ার হোসেন জুয়েল একজন ব্যবসায়ী। তার মা নায়ার রহমান রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষিকা। পড়াশোনায় সন্তানের এমন সাফল্যে তারা গর্বিত।


সামিন ইয়াসার সাদাবের ভবিষ্যৎ লক্ষ্য অর্থনীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করা। পাশাপাশি ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি আইটি ফার্ম পরিচালনা করার স্বপ্ন রয়েছে তার।


নিজের এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষকমণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সামিন। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজ করতে চায় সে।