শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত বিষয়ে জাতীয় সেমিনার শুরু

সংবাদ বিজ্ঞপ্তি ১২ আগস্ট ২০২৬ ০১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ আগস্ট ২০২৬ ০১:০৩ অপরাহ্ন
রাবিতে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত বিষয়ে জাতীয় সেমিনার শুরু
জাতীয় সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা রাখেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের উদ্যোগে আজ ‘রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতের সাংগীতিক বৈচিত্র্য’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম,  উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। সংগীত বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।


সেমিনার উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রসংগীত মানবিকভাব ও প্রকৃতির সূক্ষ¥তাকে স্পর্শ করে; নজরুলসংগীত স্বাধীনচেতা, বিপ্লবী ও সমাজ সংস্কারক শক্তিকে প্রেরণা যুগিয়েছে-এই দুটি সংগীতধারা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জল রত্ন। তাঁদের গানের বাণী, সুর ও ছন্দের বৈচিত্র্য কেবল শিল্পের দিক থেকে নয়, আমাদের মানসিক, সামাজিক ও নৈতিক দিক থেকেও অনুপ্রেণার উৎস। 


সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক, গবেষক ও সংগীতানুরাগিরা উপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষক ড. সোনিয়া শারমিন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 


উদ্বোধনী অনুষ্ঠানের আগে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করার মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়। 


দুই দিনব্যাপী এই সেমিনারের প্রথম দিন আজ বুধবার ২টি একাডেমিক সেশনে ৯টি প্রবন্ধ এবং দ্বিতীয় দিন বৃহস্পতিবার ৪টি একাডেমিক সেশনে ১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে। সেমিনারে স্বাগতিক রাবি ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও অন্যরা অংশ নিচ্ছেন।