শনিবার, আগস্ট ২২, ২০২৬

মেসার্স বই বিথি পত্রিকা এজেন্টের সহকারী ম্যানেজার শাহিন শেখ আর নেই

সংবাদ বিজ্ঞপ্তি ১২ আগস্ট ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ আগস্ট ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
মেসার্স বই বিথি পত্রিকা এজেন্টের সহকারী ম্যানেজার শাহিন শেখ আর নেই

মঙ্গলবার দিবাগত রাত ১২:১৫ মিনিটে নিজ বাসভবনে মেসার্স বই বিথি পত্রিকা এজেন্টে দীর্ঘদিন যাবত সহকারী ম্যানেজার শাহিন শেখ স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।


বুধবার (১২ আগস্ট) বাদ জোহর সৌজাউদ্দৌলা কলেজ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী জাতীয়তাবাদী সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি মোঃ আল-আমিন,  সাধারণ সম্পাদক মোঃ নকিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কিসিম আলী, কোষাধ্যক্ষ মোঃ কাসেম আলী, রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন সহ  সংবাদপত্র শ্রমিকগণ, আরো উপস্থিত ছিলেন দৈনিক সানশাইনের সার্কুলেশন ম্যানেজার মোঃ লিটন  ইসলাম বাবু, দৈনিক ভোরের ডাক রাজশাহী বিভাগের প্রতিনিধি মোঃ হুমায়ন কবির, দৈনিক খবরের রাজশাহী প্রতিনিধি মোঃ তুজবুল হক, দৈনিক নতুন প্রভাতের বিজ্ঞাপন ম্যানেজার মোঃ জুয়েল শেখ, নতুন প্রভাতের সার্কুলেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবলু, দৈনিক আমাদের সময়ের রাজশাহী প্রতিনিধি মোঃ জনি, মেসাস বই বিথী পত্রিকা এজেন্টের পরিচালক মোঃ নুরুল ইসলাম সহ সংবাদপত্র  এজেন্টের কর্মচারী বৃন্দ। 


জানাযা নামাজ শেষে সপুরা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের নেতৃবৃন্দরা শাহিন শেখের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সকল সদস্যদের কে ধৈর্য ধরার জন্য বিশেষভাবে আহ্বান জানান।  রাজশাহী মহানগর সংবাদ পত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল হোসেন এক শোক বার্তায় মরহুম শাহীন শেখ এর জন্য গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সকলকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান।  শাহিন শেখ জিন্নানগর মহল্লায় তিন ছেলে সন্তান নিয়ে বসবাস করতেন।তিনি তিন সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন  তিনি মেসার্স বই বিথি পত্রিকা এজেন্টে দীর্ঘদিন যাবত সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন শাহিন শেখের পরিবারের পক্ষ থেকে শাহীন শেখ এর জন্য  জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।