রাজশাহীতে অধিকার ভিত্তিক উত্তরবঙ্গ জোটের কর্মশালা সমাপ্ত
বুধবার (১২ আগস্ট) রাজশাহীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ ও কৌশলগত উদ্যোগ নির্ধারন শীর্ষক কর্মশালা সমাপ্ত হয়। সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় আয়োজিত কর্মশালাটিতে অধিকার ভিত্তিক উত্তরবঙ্গ জোটের শরীক নৃতাত্ত্বিক সংগঠনসমূহের প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী ও সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মোঃ আবদুস সালাম এবং নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। কর্মশালার ২য় দিনে সমাপনী পর্বে উপস্থিত অতিথিবৃন্দ অধিকারভিত্তিক উত্তরবঙ্গ জোটের নেতৃবৃন্দকে সামনের দিনে নৃতাত্ত্বিক অধিকার আদায়ে শুভকামনা জানিয়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।
কর্মশালার আলোচ্য বিষয়, “নৃতাত্ত্বিক জনগণের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ, সমাজ স্বপ্ন তৈরী, নৃতাত্ত্বিক জনগণের চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত উদ্যোগ নির্ধারণ, অধিকার ভিত্তিক উত্তরবঙ্গ জোটের রুপরেখার প্রস্তাবনা প্রস্তুত, অধিকার ভিত্তিক উত্তরবঙ্গ জোটের কৌশলগত পরিকল্পনা/পদক্ষেপ তৈরী।” কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম ও সৌমিক ডুমরী।