শনিবার, আগস্ট ২২, ২০২৬

নিজ গাড়ির চাপায় পড়ে নিহত চালক হাফিজুল

বাঘা প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
নিজ গাড়ির চাপায় পড়ে নিহত চালক হাফিজুল

নিজের গাড়িতে চাপাপড়ে নিহত হয়েছে চালক হাফিজুল ইসলাম (৩৫) নামের এক যুবক। বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের ঢউর চৌরাস্তা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 


নিহত হাফিজুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের কালাম মন্ডলের ছেলে। হাফিজুল ইসলাম উইন্টার ড্রেস কোম্পানির গাড়িচালক ছিলেন।


জানা গেছে, হাফিজুল ইসলাম মালামাল নিয়ে কার্গো ট্রাকে করে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। মাঝে কার্গো ট্রাকটির সমস্যা দেখা দেয়। ঢউর চৌরাস্তার একটি গ্যারেজের সামনে গাড়ি থামিয়ে মেকারকে দেখাছিলেন। এ সময় গাড়ি হঠাৎ স্ট্রাট হয়ে তার বুকের উপর উঠে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তুরাগ এলাকার একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে টংগি হাসাপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাফিজুল ইসলামের চাচা চান্দু মন্ডল।