শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় নাশকতার মামলায় যুব মহিলা লীগের নেত্রী কারাগারে

সোনার দেশ ডেস্ক ১৪ আগস্ট ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ আগস্ট ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন
বগুড়ায় নাশকতার মামলায় যুব মহিলা লীগের নেত্রী কারাগারে
আইভি খাতুন নুপুর।

বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুরকে নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী।

গ্রেপ্তার আইভি খাতুন বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মচারী। তিনি শহরের শিববাটি এলাকার বাসিন্দা।

ওসি ইব্রাহীম আলী বলেন, নুপুরের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া তিনি মোবাইল ফোনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন।

“নুপুরের ফেইসবুক আইডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার নিয়ে অনেক পোস্ট রয়েছে। এসব বিষয় নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করা হয়”, বলেন তিনি।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি ইব্রাহীম।

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ বলেন, নুপুর যুব মহিলা লীগের রাজনীতের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন কোনো পদে নেই।

তথ্যসূত্র: বিডিনিউজ