শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রগতির শরৎ সংখ্যার সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
প্রগতির শরৎ সংখ্যার সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার কার্যকরী কমিটির সভা শুক্রবার (১৪ আগস্ট) বিকালে নগরীর রানী বাজার বাটার মোড়স্থ পান্ডুলিপি বই বিপনন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। 


সভায় সভাপতি মণ্ডলীর সদস্য এস এম মাহাবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন এর সঞ্চালনায় আলোচনা অংশ নেন প্রবীণ সাংবাদিক এডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম, লেখক আব্দুল লতিফ চঞ্চল, স্টিফেন সরেন, পল সরেন, কবি হারুন অর রশিদ  সাপলু,  ওয়ালিউল ইসলাম, অধ্যাপক অসিত সাহা, কবি বিজাহান অপু,  লেখক সাউদ নিজাম, বিশ্বজিৎ, কবি জাকির হোসেন, একেএম রেজাউল করিম খোকন,  রবিউল ইসলাম সানীসহ প্রমুখ। ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রগতির  সংখ্যার লেখা আগামী ১০ সেপ্টেম্বর, ২৬ এর মধ্যে জমা দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া।