শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

নাটোরের সিংড়ায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


এতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন ও সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান।


এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, ফয়সাল আহমেদ সম্রাট, মিজানুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবাইদ সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি, সাবেক সদস্য সচিব জুয়েল, সিনিয়র সহ-সভাপতি ফারহান শিবলু, সহ-সভাপতি রাকিব হাসান, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিমেলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর জন্য দোয়া করেন।