শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ আগস্ট ২০২৬ ১২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ আগস্ট ২০২৬ ১২:২৭ অপরাহ্ন
রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সোমবার (১৭ আগস্ট) আনুমানিক ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল চারঘাট থানার মুক্তারপুর নদীর পাড় বালুরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।


এর সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।