পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে রাবি উপাচার্যের মতবিনিময়
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সাথে তাঁর কার্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম সোমবার (১৭ আগস্ট) সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময়ে উপাচার্য রাবির চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পর্কে প্রতিন্ত্রীকে অবহিত করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার দীর্ঘমেয়াদী উন্নয়নে আগামী উন্নয়ন পরিকল্পনার রূপরেখাও তুলে ধরেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে উপাচার্য সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে প্রতিমন্ত্রী সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।