শনিবার, আগস্ট ২২, ২০২৬

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০১:২৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২০ আগস্ট ২০২৬ ০১:২৮ অপরাহ্ন
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১
সংগৃহীত ছবি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।


বুধবার (১৯ আগস্ট) দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।


দুর্ঘটনাটি পারানা রাজ্যের বিআর-৩৭২ মহাসড়কে ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সবাই বাসটির যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করা হয়।


স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। তবে এ বিষয়ে ইম্বিতুভা কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।


দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


তথ্যসূত্র: বাংলানিউজ