শনিবার, আগস্ট ২২, ২০২৬

সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি ২০ আগস্ট ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ আগস্ট ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর তানোরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ছোটন সরদারকে বাধা, হেনস্তা, প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা এবং মুঠোফোন কেড়ে নিয়ে ছবি-ভিডিও স্থানান্তর ও কিছু ফুটেজ মুছে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১০ টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’Ñএই কর্মসূচির আয়োজন করে। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি সংগঠনের মেন্টর প্রমিলা কিস্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, জনকণ্ঠের ফটো সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, রাজশাহী কোয়ালিশন টিমের সদস্য অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, রাজকুমার শাও, সম্রাট রায়হান, সুইটি ইয়াসমিন, জুলফিকার আলী হায়দার প্রমুখ। 


মানববন্ধন থেকে তানোরের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, সাংবাদিকদের  স্বাধীনভাবে তথ্য সংগ্রহের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সাংবাদিক নির্যাতন বা হেনস্তার কোনো ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।