শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পৌনে ৩ লাখ মানুষ

সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ১২:৩২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পৌনে ৩ লাখ মানুষ
ভূমিকম্পে প্রায় ১ লাখ ৬৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

কলম্বিয়ায় গত সপ্তাহে আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২ লাখ ৮২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে অন্তত ৩১৪ জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যে নিশ্চিত করা হয়েছে। 


বৃহস্পতিবার (২০ আগস্ট) কলম্বিয়া থেকে সরাসরি ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি তুলে ধরেন আইওএম-এর লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মানবিক সহায়তা ও পুনরুদ্ধার বিশেষজ্ঞ জ্য ফিলিপ অ্যানতোলা। 


অ্যানতোলা জানান, ভূমিকম্পে প্রায় ১ লাখ ৬৩ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো কতখানি বাসযোগ্য তা নির্ধারণে মূল্যায়ন চালাচ্ছে কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কিছুটা সময় লাগবে।


তিনি আরো বলেন, “জরুরি এই দুর্যোগ মোকাবেলায় জাতীয় সহায়তার অংশ হিসেবে আইওএম কলম্বিয়া সরকার, স্থানীয় প্রশাসন, স্থানীয় অংশীদার ও অন্যান্য জাতিসংঘ সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।”


ত্রাণ কার্যক্রম ও জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করতে প্রথম ছয় মাসের প্রয়োজনীয় খচর মেটাতে বৃহস্পতিবার ৩ কোটি ডলারের একটি জরুরি তহবিল আহ্বান জানিয়েছে আইওএম। এই অর্থ আক্রান্তদের তাৎক্ষণিক চিকিৎসবা সেবা, খাবার সরবরাহ ও জীবন রক্ষাকারী সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন উদ্যোগে ব্যয় করা হবে। 


সংকটকালীন মুহূর্তে কলম্বিয়া সরকারের দ্রত সিদ্ধান্ত, উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দাদের পারস্পরিক সহমর্মিতা ও তৎপরতার ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘের এই সংস্থাটি।


তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি, রাইজিংবিডি