শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) পৌনে ১২ টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে আমবাগানের ভিতর আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মামলার বাদী এসআই(নিঃ) আখতারুজ্জামান সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের অন্তর্গত ৪নং বেড়ীবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ নামক এলাকায় আমবাগানের ভিতর বৃহস্পবিার পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি সুটারগান, ১টি বুলেট, হাসুয়া-২টি, বোমা তৈরির গান পাউডার-১কেজি ৮৫০ গ্রামসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।