শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ডিলারের ২০ হাজার টাকা জরিমানা

বাঘা প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ১২:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ১২:৪২ অপরাহ্ন
বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ডিলারের ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ডিলারের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহীম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার অভিযান চালিয়ে এই জরিমানা করেন।


জানা গেছে, বাঘা উপজেলার আড়ানী পৌরসভার আশা ট্রেডার্সের ১০ হাজার টাকা এবং আড়ানী ইউনিয়নের মদিনা ট্রেডার্সের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ডিলারের ২০ হাজার টাকা জরিমানা করেন।


উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘা থানা পুলিশের সহযোগিতায় বেশি দামের সার বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়।