শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

  রাজশাহীর বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


জানা গেছে, লিটন চন্দ্র আচার্যের ছেলে মিটন কুমার আচার্য ওরফে (কিলটন) কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারার বিজ্ঞ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিলেন। বাঘা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন।


অপর দিকে আড়ানী  দিয়ারপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে খ্ব্বুার আলী গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, দুইজনকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #