শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক ও নারী আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১২:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ১২:০১ অপরাহ্ন
বাঘায় আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক ও নারী আটক

রাজশাহীর বাঘায় নারীর সাথে আপত্তিকর অবস্থায় খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকালে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার এক বাড়ি থেকে প্রধান শিক্ষক ও নারীকে গ্রেফতার করা হয়েছে।


জানা গেছে, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দীর্ঘ দিন থেকে নিজ প্রতিষ্ঠানের কর্মচারী আয়ার সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। প্রতিষ্ঠানের অফিসে কাজ আছে বলে আয়াকে ডেকে নিয়ে গাওপাড়া গ্রামের এক বাড়িতে যান। সেখানে এলাকার মানুষ বুঝতে পেরে তাদের দুইজনকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী নুরনাহার আক্তার মিলি থানায় এসে  সর্বোচ্চ শাস্তির দাবি করেন।


এ বিষয়ে খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুফিয়ান হোসেন বলেন, এর আগে স্কুলে বসে কয়েকবার তাদের সতর্ক করা হয়েছে। এরপরও এধরনের কাজ তারা করেছেন।


খারিজাথাক

উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সভাপতি বজলুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা ও জেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হবে। তারাই এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, শনিবার উভয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


উল্লেখ্য, দেলোয়ার হোসেন মনিগ্রাম বাজারের দক্ষিণপাড়ার কালা চাঁন ব্যাপারির ছেলে এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার মধ্যে চিলমারী ইউনিয়নের বাংলা বাজার চরে খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাবেক শিবির নেতা ও জামায়াতে ইসলামীর অন্যতম নেতা বলে জানা গেছে।